ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

শৃঙ্খলাভঙ্গ: এনবিআরের নৈশ প্রহরীকে সাময়িক বরখাস্ত

অফিসে মাদক সেবন, নির্দিষ্ট সময়ের আগে ও পরে বহিরাগতদের অবাধে প্রবেশাধিকার দেওয়া এবং তাদের সঙ্গে আড্ডায় লিপ্ত থাকার মতো শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে মো. আকামত হোসেন নামে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক নৈশ প্রহরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত একটি অফিস আদেশ সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আদেশে বলা হয়েছে, মো. আকামত হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অফিসে মাদক সেবন, দায়িত্ব পালনে অবহেলা এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যাচ্ছিল। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে গত ১৯ মে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

নোটিশের প্রেক্ষিতে দাখিলকৃত লিখিত জবাব কর্তৃপক্ষ পর্যালোচনা করে এবং তা সন্তোষজনক না হওয়ায় তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। এরই প্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-১২ অনুযায়ী, তাকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি সরকারি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে হত্যা মামলা

শৃঙ্খলাভঙ্গ: এনবিআরের নৈশ প্রহরীকে সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ০৫:৩৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬