ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

বিশ্বকাপে বেলজিয়ামের সোনালি প্রজন্মের পরীক্ষা, সামনে সালাহর মিশর

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপীয় জায়ান্ট বেলজিয়াম ও আফ্রিকার শক্তিশালী দল মিশর। সিয়াটল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এই দ্বৈরথ। ফিফা র‍্যাংকিংয়ের নবম স্থানে থাকা বেলজিয়ামের ‘সোনালি প্রজন্ম’র জন্য আন্তর্জাতিক কোনো শিরোপা জেতার এটিই সম্ভবত শেষ সুযোগ। কেভিন ডি ব্রুইনা ও রোমেলু লুকাকুদের নিয়ে গঠিত দলটি এবার নতুন কোচ রুডি গার্সিয়ার অধীনে ভিন্ন কৌশলে মাঠে নামবে।

অন্যদিকে, মিশর তাদের ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ আসরটিকে স্মরণীয় করে রাখতে মরিয়া। তবে দলটির মূল দুশ্চিন্তা অধিনায়ক মোহাম্মদ সালাহর ফিটনেস নিয়ে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে লিভারপুলের এই তারকা শতভাগ ফিট না থাকলেও দলের প্রয়োজনে মাঠে নামার সম্ভাবনা রয়েছে। বাছাইপর্বে অপরাজিত থেকে মূল পর্বে আসা মিশরীয়রা বেলজিয়ামের রক্ষণভাগকে কঠিন পরীক্ষায় ফেলতে প্রস্তুত।

পরিসংখ্যান ও শক্তিমত্তায় বেলজিয়াম এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে মিশর চমক দেখাতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। বিশেষ করে ওমার মারমুশ ও ত্রেজেগেদের গতিময় ফুটবল বেলজিয়ামের অভিজ্ঞ রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। গ্রুপ পর্বের ভাগ্য নির্ধারণী এই ম্যাচটি ঘিরে ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৩৩ লাখ টাকার ভারতীয় ফেনসিডিল ও ঔষধ জব্দ

বিশ্বকাপে বেলজিয়ামের সোনালি প্রজন্মের পরীক্ষা, সামনে সালাহর মিশর

আপডেট সময় : ০১:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬