ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৩৩ লাখ টাকার ভারতীয় ফেনসিডিল ও ঔষধ জব্দ

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ৩৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩১৯ বোতল ভারতীয় ফেনসিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বড় হোগলডোরা খালসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড এই অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অভিযানে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানায়, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযান মাদক ও চোরাচালান দমনে কোস্ট গার্ডের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে যুবদল নেতা মাকসুদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বাঘাইছড়িতে গ্রেপ্তার

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৩৩ লাখ টাকার ভারতীয় ফেনসিডিল ও ঔষধ জব্দ

আপডেট সময় : ০৫:৩৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬