ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

মেঘনায় আলোচিত হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলার তুলাতলী গ্রামে দেলোয়ার হোসেন হত্যা মামলার দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রহিম ও নাজিম। সোমবার দিবাগত রাতে গাজীপুরের কাশিমপুর থানা পুলিশের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা থানা পুলিশের একটি দল সোমবার গভীর রাতে গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কাশিমপুর থানার এসআই সজিব ও তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় এই হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, প্রায় এক সপ্তাহ ধরে তথ্যপ্রযুক্তি, অনলাইন নজরদারি এবং গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ আসামিদের ধরতে অভিযান পরিচালনা করে। একাধিক স্থানে তল্লাশি চালানোর পর অবশেষে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মেঘনা থানায় আনা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্যও পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ্য, গত ৯ মে দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে তুলাতলী গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনকে নির্মাণাধীন সড়কের জন্য মাটি কাটাকে কেন্দ্র করে হত্যা করা হয়। স্থানীয়ভাবে অনুষ্ঠিত একটি সালিশি বৈঠক শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের সদস্যরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে হত্যা মামলা

মেঘনায় আলোচিত হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬