ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় চালু করতে সহায়তার জন্য ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ সামরিক মিশন প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার ঘোষণা আসার পর তিনি এই তথ্য জানান।
ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স-যুক্তরাজ্যের এই মিশনের প্রয়োজনীয় সব ব্যবস্থা প্রস্তুত এবং মোতায়েনের জন্য তৈরি আছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘কোনো ধরনের বাধা বা টোল ছাড়াই সমুদ্রপথে নৌ চলাচল পুনরায় শুরু করা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক অর্থনীতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
হরমুজ প্রণালী জ্বালানি সরবরাহের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান কার্যত এটিকে অবরোধ করে রেখেছে। এই প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক হলে তা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং বৈশ্বিক অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















