ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত: দাবি ইসরাইলের

ইসরাইল দাবি করেছে যে, দক্ষিণ লেবাননে বিমান হামলায় হিজবুল্লাহর এক সামরিক কমান্ডার নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সপ্তাহান্তে লিতানি নদীর দক্ষিণে আলি মুসা দাকদুক নিহত হন। বিবৃতিতে তাঁকে হিজবুল্লাহর অন্যতম প্রভাবশালী কমান্ডার হিসেবে অভিহিত করা হয়েছে।

ইসরাইলি বিবৃতিতে আরও দাবি করা হয়েছে যে, দাকদুক দক্ষিণ সিরিয়ায় হিজবুল্লাহর ঘাঁটি স্থাপনের প্রচেষ্টা ‘গোলান ফাইল’-এর কমান্ডার ছিলেন।

ইসরাইলের এই দাবির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।

গত ২ মার্চ থেকে ইসরাইলি সেনাবাহিনী লেবাননে বোমা হামলা অব্যাহত রেখেছে। দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহর দখল করে নিয়েছে ইসরাইল।

লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইলের হামলায় এ পর্যন্ত প্রায় ৩ হাজার ৮০০ জন নিহত এবং ১১ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১৫ লাখেরও বেশি মানুষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানিকে হারিয়ে রূপকথা লিখল ইকুয়েডর, দুই দশক পর বিশ্বকাপের নকআউটে

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত: দাবি ইসরাইলের

আপডেট সময় : ১১:৫০:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬