ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি: হরমুজ প্রণালি উন্মুক্তসহ গুরুত্বপূর্ণ শর্তাবলী

যুক্তরাষ্ট্র ও ইরান একটি শান্তিচুক্তিতে পৌঁছেছে, যার বিস্তারিত ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আজ সোমবার ভোরে দুই দেশের এই চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেন। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের সঙ্গে চুক্তিতে আসার বিষয়টি নিশ্চিত করেন।

ইরানের আধা সরকারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ সমঝোতা স্মারকের যেসব বিষয় প্রকাশ করেছে, সেগুলো হলো: লেবাননসহ সকল ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি; ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি; ৩০ দিনের মধ্যে ইরানের বন্দরগুলো ঘিরে থাকা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার; ইরান থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী প্রত্যাহার; ইরানের ব্যবস্থাপনায় ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া; যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ইরানের পুনর্গঠন পরিকল্পনা প্রদান, যার ব্যয় হবে অন্তত ৩০০ বিলিয়ন ডলার; ইরানের তেল ও জ্বালানি পণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞার অবসান; পারমাণবিক অস্ত্র তৈরি না করার ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্তকরণ; এবং ওই অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি না করা ও নতুন নিষেধাজ্ঞা আরোপ না করার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের।

মেহরের খবরে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় জব্দ করা ইরানের তহবিলের অর্ধেক না ছাড়া, ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত চূড়ান্ত সমঝোতার আলোচনা শুরু হবে না। এ ছাড়া, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত চুক্তিটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত হবে।

ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর কথা নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লেখেন, ‘আমি হরমুজ প্রণালিকে সম্পূর্ণভাবে টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধও অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি।’ বিশ্বজুড়ে জাহাজগুলোকে ইঞ্জিন চালু করার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, তেল পরিবহণ চ

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানিকে হারিয়ে রূপকথা লিখল ইকুয়েডর, দুই দশক পর বিশ্বকাপের নকআউটে

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি: হরমুজ প্রণালি উন্মুক্তসহ গুরুত্বপূর্ণ শর্তাবলী

আপডেট সময় : ১০:৪৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬