ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

প্রেমিকার সাথে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনার মুখে কানাডার সাবেক প্রধানমন্ত্রী

কানাডার ঐতিহাসিক বিশ্বকাপ ম্যাচে অনুপস্থিত থেকে যুক্তরাষ্ট্রের খেলা দেখতে যাওয়ায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সমালোচনার মুখে পড়েছেন। তিনি যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচে জনপ্রিয় সংগীতশিল্পী কেটি পেরির সঙ্গে গ্যালারিতে উপস্থিত ছিলেন, যাকে বর্তমানে তার প্রেমিকা হিসেবে মনে করা হচ্ছে।

অন্যদিকে, একই সময়ে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে কানাডা বিশ্বকাপ ইতিহাসে তাদের প্রথম পয়েন্ট অর্জন করে। দেশের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ট্রুডোর অনুপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তোলে।

সমালোচনা বাড়তে থাকলে ট্রুডো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘কখনো কখনো প্রেমিক হিসেবে দায়িত্ব পালন করতে হয়। তবে বিশ্বকাপ জয়ের জন্য আমি কাকে সমর্থন করছি, সেটা সবাই জানে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ নিজেই গাড়ি চালিয়ে ঘুরে বেড়ালেন প্রধানমন্ত্রী

প্রেমিকার সাথে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনার মুখে কানাডার সাবেক প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:১৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬