ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

বাহুবলে মাদকাসক্ত হয়ে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার: যুবকের এক বছরের কারাদণ্ড

হবিগঞ্জের বাহুবলে মাদকাসক্ত হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করার অপরাধে রমজান মিয়া (৩২) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশের পাশাপাশি তাকে ৫০০ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত রমজান মিয়া ওই গ্রামের মইন উল্লার ছেলে। আদালত পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রমজান নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে অশোভন ও মারমুখী আচরণ শুরু করেন। এতে পরিবারের সদস্যরা ভীত হয়ে পড়েন এবং বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করেন।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এই দণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ পরিশোধ না করলে তাকে আরও ১৫ দিনের অতিরিক্ত কারাভোগ করতে হবে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, মাদক সমাজ ও পরিবারের জন্য একটি চরম অভিশাপ। মাদকের ভয়াল গ্রাসের কারণেই বর্তমানে সামাজিক অস্থিরতা ও পারিবারিক সহিংসতার ঘটনাগুলো উদ্বেগজনকভাবে বাড়ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি ও ফুটবল উন্মাদনা

বাহুবলে মাদকাসক্ত হয়ে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার: যুবকের এক বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:১৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬