ঢাকা ১০:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

বিশ্বকাপ শুরুর আগে শিরোপা জয়ের হুংকার ভিনিসিয়ুসের: ‘ইতিহাস গড়তে এসেছি’

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের অভিযান শুরুর প্রাক্কালে শিরোপা জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রাজিল দলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচের আগে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, বর্তমান ব্রাজিল দল বিশ্বসেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার এবং এবার ইতিহাস গড়ার সক্ষমতা রাখে।

এক ম্যাচপূর্ব সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, ব্রাজিল বর্তমানে বিশ্বের সেরা জাতীয় দলগুলোর একটি। তার মতে, দলে প্রতিভাবান ও অভিজ্ঞ খেলোয়াড়ের চমৎকার সমন্বয় রয়েছে এবং গত কয়েক মাসে দল নিজেদের খেলায় উল্লেখযোগ্য উন্নতি করেছে। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের ভাষায়, “আমরা এখানে ইতিহাস গড়তে এসেছি। বিশ্বকাপে একটি দারুণ টুর্নামেন্ট উপহার দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”

বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলই সবচেয়ে সফল দল, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন তারা। তবে ভিনিসিয়ুস মনে করেন, বিশ্বকাপের মঞ্চে অতীতের অর্জনগুলো মূল্যহীন। তিনি বলেন, “বিশ্বকাপ এমন একটি প্রতিযোগিতা যেখানে সবাই শূন্য থেকে শুরু করে। অতীতে কে কতবার শিরোপা জিতেছে বা ফাইনাল খেলেছে, সেটি এখন আর গুরুত্বপূর্ণ নয়। মাঠে কী করা যায়, সেটাই আসল বিষয়।”

নিজের বর্তমান ফর্ম ও মানসিক অবস্থান নিয়েও কথা বলেছেন ২৫ বছর বয়সী এই তারকা। তিনি জানান, ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এবং ব্যক্তিগত পরিসংখ্যানের চেয়ে দলের সাফল্যকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি আরও যোগ করেন, “আমি গোল কিংবা অ্যাসিস্টের সংখ্যা নিয়ে ভাবছি না। আমার লক্ষ্য হলো ভালো ফুটবল খেলা এবং দলকে আত্মবিশ্বাস জোগানো। শেষ পর্যন্ত আমরা কতদূর যেতে পারি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

প্রতিপক্ষ মরক্কোকেও যথেষ্ট সমীহ করছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলা আফ্রিকার দলটিকে তিনি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই দেখছেন। ভিনিসিয়ুস বলেন, “মরক্কো অনেক উন্নতি করেছে। তারা আবারও সবাইকে চমকে দিতে পারে। তাদের দলে ব্রাহিম দিয়াজ আছে, যে আমার ক্লাব সতীর্থ। হাকিমি সম্প্রতি চ্যাম্পিয়নস লিগ জিতেছে। এছাড়াও বিশ্বমানের আরও কয়েকজন খেলোয়াড় রয়েছে তাদের দলে। তাই ম্যাচটি অবশ্যই কঠিন হবে।”

আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল ও মরক্কো এর আগে চারবার মুখোমুখি হয়েছে। সেই লড়াইয়ে তিনবার জয় পেয়েছে ব্রাজিল এবং একবার জিতেছে মরক্কো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান: বার্ষিক সাধারণ সভায় অগ্রগতি পর্যালোচনা

বিশ্বকাপ শুরুর আগে শিরোপা জয়ের হুংকার ভিনিসিয়ুসের: ‘ইতিহাস গড়তে এসেছি’

আপডেট সময় : ০৮:৩৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬