ঢাকা ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

হরমুজ প্রণালিতে ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন সামরিক বাহিনীর

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে ইরানের একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে। সেন্টকমের দাবি অনুযায়ী, বাণিজ্যিক জাহাজে হামলার উদ্দেশ্যে ইরান এই ‘ওয়ান-ওয়ে অ্যাটাক’ বা আত্মঘাতী ড্রোনগুলো উৎক্ষেপণ করেছিল।

মার্কিন বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে ওই এলাকায় ড্রোনগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করে সেগুলো ধ্বংস করা হয়েছে। এর ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখন স্বাভাবিক ও নিরাপদ রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে মার্কিন বাহিনী সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরিজ সমতায় ফেরাতে মরিয়া টাইগাররা, টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

হরমুজ প্রণালিতে ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন সামরিক বাহিনীর

আপডেট সময় : ১১:৩০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬