ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

কার হাতে উঠবে সোনালী ট্রফি? ফুটবল কিংবদন্তিদের বিশ্লেষণে প্রিয় দল

বিশ্বকাপের মহোৎসব শুরু হওয়ার আগেই ফুটবল বিশ্বে শুরু হয়ে গেছে শিরোপা জয়ের চুলচেরা বিশ্লেষণ। মাঠ কাঁপানো সাবেক ফুটবল তারকাদের ভবিষ্যদ্বাণী এই উন্মাদনায় যোগ করেছে নতুন মাত্রা। গ্যারি লিনেকার, রোমারিও, ডেভিড বেকহাম এবং থিয়েরি অঁরির মতো কিংবদন্তিরা এবার তাদের পছন্দের দল নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন।

অধিকাংশ ফুটবল বিশেষজ্ঞের বাজি এবার ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্সের ওপর। সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকার এবং বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকে মনে করছেন, এবারের ফাইনালে দেখা যেতে পারে স্পেন ও ফ্রান্সকে। পিকের মতে, স্পেনের তরুণ তুর্কি লামিন ইয়ামাল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন। অন্যদিকে, স্কোয়াডের শক্তির গভীরতার কারণে ফ্রান্সকেই শিরোপার প্রধান দাবিদার মনে করছেন থিয়েরি অঁরি ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

পর্তুগালকে নিয়ে আশাবাদী জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ইয়ুর্গেন ক্লিন্সমান। তিনি মনে করেন, ২০২২ সালে আর্জেন্টিনা যেমন লিওনেল মেসির জন্য খেলেছিল, এবার হয়তো পর্তুগাল ঠিক একইভাবে ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য জানপ্রাণ দিয়ে লড়বে। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়ে খোদ ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও কিছুটা চিন্তিত। তার মতে, বর্তমান ব্রাজিল দল এখনো সেভাবে গুছিয়ে উঠতে পারেনি, যা তাদের জন্য শিরোপা জয় কঠিন করে তুলতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজকে রেখেই বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

কার হাতে উঠবে সোনালী ট্রফি? ফুটবল কিংবদন্তিদের বিশ্লেষণে প্রিয় দল

আপডেট সময় : ১০:৫১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬