ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

সীমান্তে হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে খাগড়াছড়িতে ১১ দলীয় জোটের বিক্ষোভ

ভারতীয় সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা ও পুশ-ইন কার্যক্রমের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ‘১১ দলীয় ঐক্যজোটের’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচি থেকে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারত অন্যায়ভাবে তাদের নাগরিকদের বাংলাদেশে পাঠিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। একই সঙ্গে সীমান্তে নিরীহ বাংলাদেশিদের ওপর গুলিবর্ষণ ও বিজিবিকে হুমকির দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়।

সমাবেশে খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর আমির সৈয়দ আব্দুল মোমেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা সরকারের প্রতি নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করে সীমান্তের নিরাপত্তা ও দেশের মর্যাদা রক্ষায় কঠোর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজকে রেখেই বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

সীমান্তে হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে খাগড়াছড়িতে ১১ দলীয় জোটের বিক্ষোভ

আপডেট সময় : ০৯:৩৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬