ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

মাদকাসক্ত পিতার হাতে খুন হলো ২ মাসের শিশু!

ফেনীতে এক মর্মান্তিক ঘটনায় দুই মাস বয়সী এক শিশুপুত্রকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তারই মাদকাসক্ত পিতার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে জেলার ফুলগাজী ভূমি অফিসের পাশে একটি ভাড়া বাসায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুটির নাম জুনাই। এই ঘটনায় অভিযুক্ত পিতা সুলতানকে পুলিশ আটক করেছে। শিশুটির মা রুনা আক্তার অভিযোগ করেছেন যে, তার স্বামী সুলতান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি আরও জানান, এর আগেও কয়েকবার তিনি তাদের শিশুসন্তানের ক্ষতি করার চেষ্টা করেছিলেন। বৃহস্পতিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় শিশুটিকে কোলে নিয়ে সুলতান তাকে আছাড় দিলে শিশুটি গুরুতর আহত হয় এবং পরে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুলতান দাবি করেছেন, তিনি ইচ্ছাকৃতভাবে সন্তানকে হত্যা করেননি। বরং সন্তানকে নিয়ে খেলাধুলার সময় অসাবধানতাবশত তার হাত থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেছেন। জানা গেছে, সুলতানের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এবং রুনা আক্তারের বাড়িও একই উপজেলার বাহাড়তলা এলাকায়। তারা কয়েক বছর আগে ফেনীর ফুলগাজীতে এসে বসবাস শুরু করেন এবং বর্তমানে একটি ভাড়া বাসায় থাকেন। সুলতান বিভিন্ন স্থানে দিনমজুর ও শ্রমিক হিসেবে কাজ করেন।

ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তানভীর মাহমুদ জানিয়েছেন, রাতে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে লাশের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৃহৎ অখণ্ড কংগ্রেসের পথে ভারত? মমতার তৃণমূলে ফেরার সম্ভাবনা

মাদকাসক্ত পিতার হাতে খুন হলো ২ মাসের শিশু!

আপডেট সময় : ০৭:০০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬