ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের কিংবদন্তি কেন উইলিয়ামসন

নিউজিল্যান্ড ক্রিকেটের এক বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির অন্যতম সেরা ক্রিকেটার কেন উইলিয়ামসন। প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে কিউই ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা এই ৩৫ বছর বয়সী ব্যাটার ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের মাঝপথেই তার সিদ্ধান্ত জানিয়েছেন। এর মধ্য দিয়ে লর্ডস টেস্টই হয়ে থাকল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।

এই ঘোষণার ফলে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের বাকি দুটি টেস্টে উইলিয়ামসনকে আর দেখা যাবে না। সব সংস্করণ মিলিয়ে ৩৭৮ ম্যাচের দীর্ঘ ও গৌরবময় আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটল তার এই সিদ্ধান্তের মধ্য দিয়ে।

বিদায়ের বিষয়ে উইলিয়ামসন জানিয়েছেন, এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত ছিল না। বেশ কিছুদিন ধরেই বিষয়টি নিয়ে তিনি গভীরভাবে ভাবছিলেন এবং শেষ পর্যন্ত গত কয়েক দিনে তার মনে হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর এটাই সবচেয়ে উপযুক্ত সময়।

নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে গর্ব প্রকাশ করে উইলিয়ামসন বলেন, নিউজিল্যান্ডের হয়ে প্রতিটি ম্যাচে তিনি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি তার ভালোবাসা ও দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, শতভাগ দিতে না পারলে খেলা চালিয়ে যাওয়াটা তার কাছে সঠিক মনে হয়নি। তিনি আরও জানান, নিজের সিদ্ধান্তে এবং সম্মানের সঙ্গে বিদায় নিতে পারছেন বলে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।

লর্ডসে তার শেষ ম্যাচটি অবশ্য ব্যক্তিগতভাবে স্মরণীয় হয়ে থাকেনি। সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ড ইংল্যান্ডের কাছে ১১৫ রানে হেরেছে। প্রথম ইনিংসে মাত্র দুই বল খেলে শূন্য রানে আউট হন তিনি, আর দ্বিতীয় ইনিংসে করেন ১৮ রান। দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৮ রান করেই তাকে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে হলো।

তবে পরিসংখ্যানের দিকে তাকালে উইলিয়ামসনের নাম নিউজিল্যান্ড ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারের তালিকায় উজ্জ্বল হয়ে থাকবে। ১১০ টেস্টে ৩৩টি সেঞ্চুরি ও ৩৮টি অর্ধশতকে ৫৪.০৬ গড়ে তিনি ৯৫১৫ রান করেছেন। ওয়ানডেতেও ছিলেন সমান সফল, ১৭৫ ম্যাচে ১৫টি সেঞ্চুরি ও ৪৭টি ফিফটিতে ৪৮.৬৯ গড়ে করেছেন ৭২৫৬ রান।

অধিনায়ক হিসেবেও নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাসে তার বিশেষ স্থান রয়েছে। ৪০ টেস্ট, ৯১ ওয়ানডে এবং ৭৫ টি-টোয়েন্টিতে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বেই নিউজিল্যান্ড ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল, যদিও নাটকীয় সেই ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের কিংবদন্তি কেন উইলিয়ামসন

আপডেট সময় : ০৬:৪০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬