ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

মাদারীপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

ফুটবলপ্রেমীদের মধ্যে বিশ্বকাপ উন্মাদনা ও ক্রীড়ানুরাগের আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে মাদারীপুরের শিবচরে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাতিরবাগান মাঠে স্থানীয় সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়দের উদ্যোগে আয়োজিত এই ম্যাচটি দেখতে হাজার হাজার দর্শক ভিড় করেন।

দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা মাঠে উপস্থিত হতে শুরু করেন। খেলা শুরুর আগেই গ্যালারি এবং মাঠের চারপাশ দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রিয় দলের জার্সি, পতাকা এবং স্লোগানে পুরো মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এক রোমাঞ্চকর প্রীতি ম্যাচে ব্রাজিল সমর্থকদের ২-১ গোলে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা সমর্থক দল।

খেলার প্রথমার্ধে নাহিদের গোলে ব্রাজিল এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে তপুর গোলে আর্জেন্টিনা সমতায় ফেরে। পরবর্তীতে সুজয়ের দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা সমর্থকরা।

ম্যাচ শেষে দর্শক এবং আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, সম্প্রীতি বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার আশা ব্যক্ত করেন তারা।

এ বিষয়ে শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা বলেন, ফুটবল মানুষের মধ্যে সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে খেলাধুলার মাধ্যমে তরুণদের একত্রিত করাই আমাদের লক্ষ্য। মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, করতালি এবং প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রমাণ করে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ ও সম্প্রীতিরও অন্যতম মাধ্যম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষাখাতে জিডিপির ৫% বরাদ্দের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্রমন্ত্রী

মাদারীপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

আপডেট সময় : ০৭:০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬