ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আজ থেকে ইংল্যান্ডে: বাংলাদেশের মিশন শুরু ১৪ জুন

ফুটবল উন্মাদনার আবহের মধ্যেই আজ থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। বার্মিংহামে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১১টায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই গ্রুপে বিভক্ত হয়ে মোট ১২টি দল এই বিশ্বকাপে অংশ নিচ্ছে। বাংলাদেশ রয়েছে গ্রুপ-১-এ এবং তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে।

গ্রুপ পর্বে বাংলাদেশের অন্যান্য প্রতিপক্ষরা হলেন ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ-২-এ রয়েছে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এটি নারী বিশ্বকাপের দশম আসর। এই আসরে রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কারের ঘোষণা করা হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৫ কোটি টাকা। বিশ্বকাপের খেলাগুলো বার্মিংহাম ছাড়াও লর্ডস, ম্যানচেস্টার, ব্রিস্টল ও সাদউদাম্পটনে অনুষ্ঠিত হবে। আগামী ৫ জুলাই লর্ডসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল।

বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন, তারা জয়ের খরা কাটিয়ে নতুন রেকর্ড গড়তে চান। অতীতের রেকর্ড ভেঙে দিতে চায় বাংলাদেশ দল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আজ থেকে ইংল্যান্ডে: বাংলাদেশের মিশন শুরু ১৪ জুন

আপডেট সময় : ১১:৪০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬