গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেড সহকারী ব্যবস্থাপক (অর্থ ও হিসাব বিভাগ) পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা শুক্রবার থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ আগামী ৩০ জুন।
এই পদে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (অর্থ ও হিসাব বিভাগ)। পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে হিসাব বিজ্ঞান বা ফিন্যান্স বিষয়ে বিবিএ/এমবিএ ডিগ্রিধারী হতে হবে।
অন্যান্য যোগ্যতা: আর্থিক বিধি-বিধান, কর-ভ্যাট আইন এবং অন্যান্য কমপ্লায়েন্স বিষয়ে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে। ইআরপি/হিসাবরক্ষণ সফটওয়্যার এবং এমএস অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) প্রোগ্রামে দক্ষতা থাকা আবশ্যক।
অভিজ্ঞতা: এই পদের জন্য কমপক্ষে ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
চাকরির ধরন: ফুলটাইম। কর্মক্ষেত্র: অফিসে (ঢাকা, সাভার)। প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)। বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।
রিপোর্টারের নাম 

























