প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য একটি বড় স্বস্তির খবর আসতে চলেছে। শেয়ারবাজারে মূলধনী আয়ের ওপর বর্তমানে যে ১৫ শতাংশ কর আরোপিত রয়েছে, তা প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। সংসদে এই প্রস্তাবটি পাস হলে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ লেনদেন থেকে অর্জিত মূলধনী আয়ের ওপর সাধারণ বিনিয়োগকারীদের আর কোনো আয়কর প্রদান করতে হবে না।
বর্তমানে আয়কর আইন, ২০২৩-এর সপ্তম তফসিলে ব্যক্তি করদাতাদের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে অর্জিত মূলধনী আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের বিধান রয়েছে। তবে নতুন বাজেটে এই বিধান বিলুপ্ত করার প্রস্তাব আনা হয়েছে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে তা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে এবং দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল করে তুলবে।
রিপোর্টারের নাম 























