ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

১১ মাসে ৩.৬০ লাখ কোটি টাকা রাজস্ব আদায়, লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে এনবিআর

চলতি অর্থ বছরের প্রথম এগারো মাসে (জুলাই থেকে মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রেকর্ড পরিমাণ ৩ লাখ ৬০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় করেছে। তবে, এত বিপুল পরিমাণ আদায় সত্ত্বেও সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৮১ হাজার কোটি টাকা পিছিয়ে রয়েছে সংস্থাটি।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড থেকে প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি জুন মাসের প্রথম ২০ দিনে ২৯ হাজার ৩১১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এ নিয়ে ২০ জুন পর্যন্ত মোট আদায় হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকা, যা বিগত অর্থ বছরের মোট আদায়ের চেয়ে বেশি। আশা করা হচ্ছে, জুন মাসের শেষ দশ দিনে আরও ২৫ হাজার কোটি টাকা আদায়ের মাধ্যমে চলতি অর্থ বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করা সম্ভব হবে। এমনটি হলে, সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৮৮ হাজার কোটি টাকা কম আদায় হলেও বিগত অর্থ বছরের তুলনায় ৪৩ হাজার ১৫৭ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হবে।

এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা, যা একই সময়কালের অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩২ হাজার ৮৫৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে, যা ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি নির্দেশ করে। এর মধ্যে কাস্টমস অনুবিভাগে ৭.০৮%, ভ্যাট অনুবিভাগে ১০.০৫% এবং আয়কর অনুবিভাগে ১২.৫৪% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

তবে, চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের মোট আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ৫ লাখ ৩ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতে প্রথম ১১ মাসে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৪২ হাজার ৮৪ কোটি টাকা। এই হিসেবে লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে ৮১ হাজার ৪৪২ কোটি টাকা, যা ১৮.৪২ শতাংশ কম।

রাজস্ব আদায়ের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে আয়কর, ভ্যাট এবং কাস্টমস অনুবিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে পৃথক তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা ইতোমধ্যে আপিল এবং ট্রাইবুনাল পর্যায়ে কাজ শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় ছাত্রশিবির নেতাকে হত্যার ঘটনায় উত্তেজনা, আহত কর্মীর অবস্থা সংকটাপন্ন

১১ মাসে ৩.৬০ লাখ কোটি টাকা রাজস্ব আদায়, লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে এনবিআর

আপডেট সময় : ১০:৩৫:১২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬