ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

পটুয়াখালীর দুমকিতে সাজাপ্রাপ্ত যুবদল নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকি উপজেলায় চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে উপজেলার থানা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জাকির হোসেন দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, জাকির হোসেনের বিরুদ্ধে আদালতে চেক জালিয়াতির মামলা ছিল। ওই মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড এবং চেকে উল্লেখিত সমপরিমাণ অর্থদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত জাকির হোসেন আদালতের ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ

পটুয়াখালীর দুমকিতে সাজাপ্রাপ্ত যুবদল নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০২:০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬