ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সাবেক সংসদ সদস্য বাহাউদ্দীন বাহারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের দাবি

কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠন সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দীন বাহারের কথিত মাদরাসা-বিরোধী বক্তব্য এবং কুমিল্লার জনগণকে হুমকি দেওয়ার অভিযোগে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। সংগঠনটি তাকে দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রদ্রোহ মামলায় বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই দাবি উত্থাপন করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি টকশোতে বাহাউদ্দিন বাহার দেশের ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষাব্যবস্থা বন্ধ করে দেওয়ার মতো বক্তব্য দিয়েছেন এবং কুমিল্লার জনগণের প্রতি হুমকিমূলক মন্তব্য করেছেন। তার এই বক্তব্য কুমিল্লাসহ দেশের ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের যুগ্ম সেক্রেটারি ও মহানগর সেক্রেটারি মুফতি শামছুল ইসলাম জিলানী। তিনি বলেন, বাংলাদেশের মাদরাসাগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এই শিক্ষাব্যবস্থা বন্ধের আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল।

তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্য সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের জন্য হুমকিস্বরূপ এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অংশ। লিখিত বক্তব্যে বাহাউদ্দীন বাহারের রাজনৈতিক ভূমিকারও সমালোচনা করা হয়। সংগঠনের নেতারা দাবি করেন, অতীতে তার বিরুদ্ধে রাজনৈতিক দমন-পীড়ন, সন্ত্রাস ও দুর্নীতির নানা অভিযোগ ছিল। দেশত্যাগের পরও তিনি উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন বলে অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে নেতারা বাহাউদ্দীন বাহারকে আন্তর্জাতিক পুলিশি সহযোগিতার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তার বক্তব্যের বিষয়ে তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, শিক্ষাব্যবস্থা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন। হাফেজ মাওলানা মুনীর হুসাইনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল কুদ্দুস এবং সহ-সভাপতি ও মহানগর সভাপতি হাফেজ মাওলানা মুনীর হুসাইন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামী অর্থনীতির মডেল ধ্বংসের অপচেষ্টা চলছে: জামায়াত নেতা

সাবেক সংসদ সদস্য বাহাউদ্দীন বাহারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের দাবি

আপডেট সময় : ০৩:২১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬