ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

অস্ট্রেলিয়াকে লজ্জাজনক বিশ্বরেকর্ড উপহার দিল বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এক অবিশ্বাস্য ইতিহাসের জন্ম দিয়েছে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে টাইগার পেসারদের তোপের মুখে পড়ে কোনো রান তোলার আগেই ৩ উইকেট হারিয়ে বসে অজিরা। ওয়ানডে ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসে অস্ট্রেলিয়ার মতো পরাশক্তি এর আগে কখনোই শূন্য রানে প্রথম ৩ উইকেট হারানোর মতো বিব্রতকর পরিস্থিতিতে পড়েনি।

ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন আহমেদ। তার ভেতরে ঢোকা এক দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন ম্যাথু শর্ট। পরের ওভারে মোস্তাফিজুর রহমান নিজের প্রথম বলেই কুপার কনোলিকে সাজঘরে পাঠালে উল্লাসে ফেটে পড়ে মিরপুর। এরপর দলীয় স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই অজিদের তৃতীয় উইকেটের পতন ঘটে। ক্রিকেটের ইতিহাসে এর আগে মাত্র তিনবার কোনো দল শূন্য রানে ৩ উইকেট হারিয়েছিল, যার মধ্যে দুবার ছিল পাকিস্তান এবং একবার বাংলাদেশ। এবার সেই তালিকায় যুক্ত হলো বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার নাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন দেশের যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপ: ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়

অস্ট্রেলিয়াকে লজ্জাজনক বিশ্বরেকর্ড উপহার দিল বাংলাদেশ

আপডেট সময় : ০১:০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬