ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বিশ্বকাপ উন্মাদনা: সদরপুরে অলিগলিতে ফুটবল জ্বর, আর্জেন্টিনা-ব্রাজিল পতাকা শোভা পাচ্ছে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফরিদপুরের সদরপুরে ফিফা ফুটবল বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আর মাত্র দুদিন পরেই শুরু হতে যাওয়া এই বিশ্বযজ্ঞকে সামনে রেখে উপজেলার বিভিন্ন পাড়া, মহল্লা, হাটবাজার এবং চায়ের দোকানগুলোতে চলছে নানা আলোচনা ও তর্ক-বিতর্ক। তরুণ থেকে শুরু করে বয়স্ক ফুটবলপ্রেমীরা নিজ নিজ দলের সমর্থনে চায়ের টেবিলে ঝড় তুলছেন। অনেকেই আবার নিজ সমর্থিত দলের জার্সি পরে ঘুরে বেড়াচ্ছেন, যা এই উন্মাদনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকায় বাড়িঘর ও দোকানপাটে শোভা পাচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা। তরুণদের পাশাপাশি কিশোরদের মাঝেও ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। স্থানীয় ক্রীড়াসামগ্রীর দোকানে কেনাকাটার ভিড় বাড়ছে। বিভিন্ন বয়সের মানুষ তার সমর্থিত দলের জার্সি কিনতে ভিড় করছেন। এছাড়া, পাড়া-মহল্লার দর্জি দোকানেও বিভিন্ন দলের পতাকা বানানোর হিড়িক পড়েছে।

স্থানীয় ফুটবলপ্রেমীরা জানিয়েছেন, ফিফা আয়োজিত ফুটবল বিশ্বকাপ তাদের কাছে একটি উৎসবের মতো। দল বেঁধে বন্ধুরা একসঙ্গে বড় পর্দায় খেলা দেখা, খিচুড়ি খাওয়া, গোলের আনন্দ উপভোগ করা এবং সমর্থিত দল জিতলে আনন্দ উল্লাস করা—এসব মিলিয়ে তারা এক দারুণ উৎসবের মাঝে থাকেন। জয়-পরাজয়ের আনন্দ-বেদনা ভাগ করে নেওয়ার মধ্যেও তারা এক ধরনের তৃপ্তি খুঁজে পান।

সদরপুরের সতেরো রশি গ্রামের আর্জেন্টিনার এক তরুণ সমর্থক এহসানুল হক আবির বলেন, ‘ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা আমার প্রিয় দল। মেসির খেলা খুব দেখি। আমি খেলা উপলক্ষে পরিবার ও এলাকার তরুণ সমর্থকদের জন্য ঢাকা থেকে আর্জেন্টিনার জার্সি কিনে এনেছি। সবাই একই জার্সি পরে একসঙ্গে খেলা দেখব। খুবই উপভোগ করি ফুটবল বিশ্বকাপ। আমার দল আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে।’

সদরপুরের ক্রীড়া সংগঠক তুহিন রহমান বলেন, ‘ফুটবল বিশ্বকাপ নির্ভেজাল বিনোদন। সারা পৃথিবীর ফুটবলপ্রেমীরা এই উন্মাদনায় মেতে ওঠে। আমাদের উপজেলায় এবারের বিশ্বকাপে সব বয়সি মানুষের মাঝে ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে আগ্রহ বাড়ছে।’ তিনি আরও বলেন, ‘খেলাধুলাই মানুষকে মাদক ও অন্যান্য অপরাধ থেকে দূরে রাখে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধস: চার মাসে আয় কমেছে ১১ শতাংশ

বিশ্বকাপ উন্মাদনা: সদরপুরে অলিগলিতে ফুটবল জ্বর, আর্জেন্টিনা-ব্রাজিল পতাকা শোভা পাচ্ছে

আপডেট সময় : ১১:৪৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬