ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

আইসিসির মাসসেরার লড়াইয়ে বাংলাদেশের মুশফিক-তাইজুল

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে অনবদ্য ভূমিকা রাখার পর বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এবং তাইজুল ইসলাম আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ স্বীকৃতির অন্যতম ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচনের জন্য প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের এই দুই তারকা স্থান পেয়েছেন।

বুধবার সন্ধ্যায় আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মে মাসের মনোনীত ক্রিকেটারদের নাম ঘোষণা করে। পুরুষদের বিভাগে মুশফিক ও তাইজুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরে।

গত মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জয় করে। সেই সিরিজে মুশফিকুর রহিম ২৫৩ রান করে ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রথম টেস্টে ৭১ রান এবং দ্বিতীয় টেস্টে ১৩৭ রানের একটি ম্যাচজয়ী ইনিংস খেলেছিলেন। অন্যদিকে, বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম বল হাতে সিরিজ জুড়ে আধিপত্য বিস্তার করেন। তিনি দুই ম্যাচে ১৯.৬১ গড়ে ১৩টি উইকেট শিকার করেন, যার মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ব্যাট হাতেও তিনি দলের প্রয়োজনে মূল্যবান রান সংগ্রহ করেছিলেন।

বাংলাদেশি দুই ক্রিকেটারের পাশাপাশি নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরেও মনোনীত হয়েছেন। তিনি সম্প্রতি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ প্রতিযোগিতায় ব্যাট ও বল হাতে অসাধারণ পারফর্ম করেছেন। ছয় ম্যাচে তিনি ৪৯.৮০ গড়ে ২৪৯ রান করেন এবং ১১০.৬৬ স্ট্রাইক রেটে ৮টি উইকেট লাভ করেন।

এদিকে, মেয়েদের বিভাগে মে মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের পেসার লরেন বেল, পাকিস্তানের ব্যাটার গুল ফিরোজা এবং নিউজিল্যান্ডের ব্যাটার ম্যাডি গ্রিন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যে সৌদি আরবের প্রশংসা, ধর্মমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক

আইসিসির মাসসেরার লড়াইয়ে বাংলাদেশের মুশফিক-তাইজুল

আপডেট সময় : ০৮:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬