ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

জোরারগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্য জনতার হাতে ধরা, পুলিশে সোপর্দ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হলে জোরারগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার দেখায় এবং একটি চোরাই ট্রান্সফরমার উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, জোরারগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছিল। এই ধরনের অপরাধ দমনে পুলিশ নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয়দেরও সতর্ক থাকতে আহ্বান জানিয়েছিল। এরই ধারাবাহিকতায় গত ৯ জুন রাতে জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় শংকর চন্দ্রনাথের বাড়ি সংলগ্ন পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির সময় স্থানীয়রা দুই যুবককে সন্দেহজনক অবস্থায় আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন উত্তর হাজীশ্বরাই এলাকার ইকবাল হোসেনের ছেলে মেহেদী হাসান ওরফে আকাশ (২১) এবং পিরোজপুর জেলার বাসিন্দা, বর্তমানে জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায় বসবাসকারী মো. সায়েদ শেখ (২২)। তাদের কাছ থেকে চুরি হওয়া একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে, যার সদস্য সংখ্যা ৭ থেকে ৮ জন হতে পারে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, “ট্রান্সফরমার চুরি একটি সংঘবদ্ধ অপরাধ। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চক্রের অন্যান্য সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যে সৌদি আরবের প্রশংসা, ধর্মমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক

জোরারগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্য জনতার হাতে ধরা, পুলিশে সোপর্দ

আপডেট সময় : ০৮:৪১:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬