বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ ইরানে মার্কিন হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, মার্কিন সামরিক ‘আগ্রাসন’ অব্যাহত থাকলে আরও কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।
আইআরজিসি নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক এবং কেশম দ্বীপের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে, যার ফলে সিরিকের বেমানি জেলায় একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি পানির ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাহরাইনে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে শান্ত থাকতে ও নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নিতে আহ্বান জানিয়েছে।
আলজাজিরার একজন সাংবাদিক জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনীর বিবৃতিটি সাধারণ ধরনের হলেও, আইআরজিসি এবং খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর উভয়ই উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে নির্দিষ্টভাবে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটির ওপর হামলার কথা উল্লেখ করা হয়েছে। এই ঘটনা পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 























