ঢাকা ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

লালমোহনে নদীতে ভেসে উঠলো লঞ্চকর্মী শাহাদাতের লাশ, চাঞ্চল্য

ভোলা: ভোলার লালমোহন উপজেলার নাজিরপুর সংলগ্ন তেতুঁলিয়া নদীতে শাহাদাত হোসেন (২৭) নামে এক যুবকের লাশ ভেসে উঠেছে। স্থানীয় জেলেরা মঙ্গলবার দুপুরে নদীতে লাশটি দেখতে পেয়ে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। নিহত শাহাদাত হোসেন চাঁদপুর জেলার মতলব উপজেলার মাথাভাঙা নেছামদি গ্রামের মো. ডালিম মিয়ার ছেলে।

জানা গেছে, শাহাদাত ঢাকা-চরমোন্তাজ রুটে চলাচলকারী এম ভি রেডসান-৫ লঞ্চে ক্যান্টিনে চাকরি করতেন। গত ৩ জুন লঞ্চটি নাজিরপুর এলাকার কাছে এলে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে তার পিতা ডালিম মিয়া নাজিরপুর এলাকায় এসে তিন দিন ধরে ছেলের সন্ধান করেন, কিন্তু পাননি। অবশেষে মঙ্গলবার জেলেরা তার লাশ উদ্ধার করে। শাহাদাতের পিতা পুলিশ ও স্থানীয়দের জানান, তার ছেলে মৃগী রোগী ছিলেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান, নদীতে লাশটি পাওয়া গেছে এবং নৌ-পুলিশ এর দায়িত্ব নিয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং লাশটি পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে বাংলাদেশের জোরালো প্রস্তাব

লালমোহনে নদীতে ভেসে উঠলো লঞ্চকর্মী শাহাদাতের লাশ, চাঞ্চল্য

আপডেট সময় : ০৯:২০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬