ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনা: মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষা নাকি সহজ জয়?

বিশ্বকাপ থেকে ব্রাজিলের অপ্রত্যাশিত বিদায়ের পর এখন ফুটবলপ্রেমীদের মনে একটাই প্রশ্ন, রাউন্ড অব সিক্সটিনে কি আর্জেন্টিনার পথও আটকে যাবে? শেষ বত্রিশের ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্স এই প্রশ্নকে আরও জোরালো করেছে। এক ছোট্ট দ্বীপরাষ্ট্রের নতুন দল কেপ ভার্দের বিপক্ষে ১২০ মিনিটের রুদ্ধশ্বাস পরীক্ষা দিয়েই জয় ছিনিয়ে নিতে হয়েছে লিওনেল মেসিদের। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটিতে ১১১ মিনিটে কেপ ভার্দের আত্মঘাতী গোলে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল আর্জেন্টিনা।

টানা দুবারের বিশ্বকাপ জেতার মিশনে নামা আর্জেন্টিনা এই ম্যাচে যেন মুদ্রার উল্টো পিঠটাই দেখল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এমন ফুটবল দেখে ব্রাজিলের বিদায়ের পর শঙ্কার কালো মেঘ উদয় হওয়াটাই স্বাভাবিক। তবে রাউন্ড অব সিক্সটিনে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ব্রাজিলের তুলনায় সহজ হবে বলে ধারণা করা হচ্ছে, এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ।

প্রথমত, এই বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি সম্ভবত মেসি, মার্টিনেজদের সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল। পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে তাদের গোলরক্ষক ভোজিনহার অসাধারণ পারফরম্যান্স এবং বিশ্বসেরা রক্ষণভাগ দিয়ে আর্জেন্টিনাকে কাঁপিয়ে দিয়েছিল। নতুন দল হিসেবে তাদের রক্ষণভাগের নৈপুণ্য টুর্নামেন্টের অভিজ্ঞ দলগুলোর তুলনায় ছিল অনন্য। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে এই ম্যাচ জেতার পর কোচ লিওনেল স্কালোনির দলের জন্য রাউন্ড অব সিক্সটিনে মিশরের বিপক্ষে ম্যাচটি আর অতটা কঠিন হওয়ার কথা নয়।

দ্বিতীয়ত, বাংলাদেশ সময় আজ রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্চ স্টেডিয়ামে মিশরের এটিই প্রথম বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচ। আগে কখনো গ্রুপ পর্বই পেরোতে পারেনি মোহাম্মদ সালাহর দল। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই মিশরের জন্য প্রথম অভিজ্ঞতা হলেও আর্জেন্টিনা বড় ম্যাচের ‘গ্রান্ডমাস্টার’। প্রচণ্ড স্নায়ুচাপ সামলে দৃঢ় মানসিকতায় নকআউটের ম্যাচ কীভাবে জিততে হয়, তা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের খুব ভালো করেই জানা।

তাছাড়া, ভিনগ্রহের ফুটবলার খ্যাত লিওনেল মেসি বর্তমানে আর্জেন্টিনা দলের হয়ে সেরা ছন্দে আছেন। প্রতি ম্যাচে মেসি একাই পার্থক্য গড়ে দিচ্ছেন। মেসি যে মিশরের জন্য বড় আতঙ্কের নাম, তা বলার অপেক্ষা রাখে না। এই ফুটবল মহাতারকা ছাড়াও দুর্দান্ত দলীয় পারফরম্যান্স এবং জয়ের মানসিকতা—সব মিলিয়ে মিশরের বিপক্ষে আর্জেন্টিনা ফেভারিট হিসেবেই মাঠে নামবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংহাইয়ের আদলে ঢাকাকে ঢেলে সাজানোর উদ্যোগ

বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনা: মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষা নাকি সহজ জয়?

আপডেট সময় : ১২:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬