ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সাতক্ষীরায় বজ্রপাতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার আশাশুনিতে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নিখোঁজ হওয়া জেলে আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকালে শ্যামনগর উপজেলার চাউলখোলায় কপোতাক্ষ নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত আরিফুল ইসলাম (৪৫) চাকলা গ্রামের মৃত আব্দুল হাই সানার পুত্র ছিলেন।

গত ৮ জুন বিকেল ৫টার দিকে আরিফ নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যান। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে নৌকার ওপর বজ্রপাত হয়। এতে নৌকায় থাকা আরিফ ছিটকে কপোতাক্ষ নদীতে পড়ে যান এবং এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। প্রতাপনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য আব্দুর রউফ জানান, শ্যামনগর উপজেলার চাউলখোলায় স্থানীয় মৎস্যঘের পাহারাদাররা নদীর চরে টর্চলাইটের আলোতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে তাকে খবর দেয়। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে নিহত জেলে আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে শিশু মাহফুজ হত্যা মামলা: ৩ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরায় বজ্রপাতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬