ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

তালতলীতে সমুদ্র সৈকতে গোসলে নেমে কিশোর নিখোঁজ, উদ্ধারে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস

বরগুনার তালতলী উপজেলায় শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আসাদুল (১৬) নামের এক কিশোর পর্যটক নিখোঁজ হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের এই সৈকতে দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ আসাদুল আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার মো. মুসার ছেলে। প্রত্যক্ষদর্শীদের মতে, সাগরের উত্তাল ঢেউ ও তীব্র স্রোতের তোড়ে সে মুহূর্তেই তলিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আসাদুলসহ পাঁচ বন্ধু মিলে দুপুরে শুভসন্ধ্যা সৈকতে বেড়াতে আসে। একপর্যায়ে তারা সবাই সাগরে গোসলে নামলে তীব্র স্রোতে ভেসে যেতে থাকে। বিষয়টি টের পেয়ে স্থানীয় জেলেরা তাৎক্ষণিক চেষ্টা চালিয়ে চারজনকে জীবিত উদ্ধার করতে পারলেও আসাদুল স্রোতের টানে গভীর সাগরে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিখোঁজ হওয়ার আগে আসাদুল বেশ কিছু সময় সাগরের মাঝে একটি মাছ ধরার খুঁটি ধরে বাঁচার আকুতি জানাচ্ছিল, কিন্তু প্রচণ্ড ঢেউয়ের তোড়ে শেষ পর্যন্ত সে আর টিকে থাকতে পারেনি।

ঘটনার খবর পেয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। নিখোঁজ কিশোরকে উদ্ধারে বর্তমানে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্থানীয়দের সহায়তায় ব্যাপক তল্লাশি চালাচ্ছে। তবে সাগর প্রচণ্ড উত্তাল থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোরের কোনো সন্ধান মেলেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিকূলতায় আত্মবিশ্বাস হারান ৭২ শতাংশ প্রাপ্তবয়স্ক: মনোবল বাড়াতে প্রয়োজন খেলাধুলা ও মেন্টরশিপ

তালতলীতে সমুদ্র সৈকতে গোসলে নেমে কিশোর নিখোঁজ, উদ্ধারে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস

আপডেট সময় : ০৫:৩৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬