ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় সংগ্রহের পথে বাংলাদেশ: তামিম-শান্তর জোড়া হাফসেঞ্চুরি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে বড় সংগ্রহের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার সাইফ হাসানকে হারালেও দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিম ও নাজমুল হাসান শান্তর দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় টাইগাররা। এই জুটিতে যোগ হয় মূল্যবান ৯৬ রান। দুই টপ অর্ডার ব্যাটারের হাফসেঞ্চুরিতে বড় স্কোরের ভিত পায় বাংলাদেশ।

তামিম ও শান্ত সাজঘরে ফিরলেও ক্রিজে হাল ধরেন চার বছর পর জাতীয় দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত এবং তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। ইনিংসের ৩৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৯৭ রান। বর্তমান ব্যাটিংয়ের গতিধারা অব্যাহত থাকলে নির্ধারিত ৫০ ওভার শেষে স্কোরবোর্ডে ৩০০ রান ওঠার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।

এর আগে সকালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। অজি বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করলেও ফিল্ডারদের ব্যর্থতায় বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হয়। ৩৬ ওভারের মধ্যেই তিনটি ক্যাচ মিস করেন অস্ট্রেলিয়ান ফিল্ডাররা, যার পূর্ণ সুবিধা তুলে নিয়েছেন বাংলাদেশি ব্যাটাররা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তা জোরদারে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় সংগ্রহের পথে বাংলাদেশ: তামিম-শান্তর জোড়া হাফসেঞ্চুরি

আপডেট সময় : ০২:৪০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬