ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

আকাশসীমা এখন নিরাপদ: সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দিল ইরান

ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর জারি করা বিমান চলাচলের ওপর সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ইরানের আকাশসীমা সম্পূর্ণ নিরাপদ এবং সব বিমানবন্দর থেকে পুনরায় ফ্লাইট কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি-এর বরাত দিয়ে বেসামরিক বিমান চলাচল সংস্থার কর্মকর্তা আবুজার শিরুদি জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে স্থগিত হওয়া ফ্লাইটগুলো পুনরায় তাদের নিয়মিত শিডিউল অনুযায়ী চলাচল করতে পারবে।

উল্লেখ্য, সোমবার সকালে ইসরায়েলের অভ্যন্তরে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার জেরে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য পাল্টা হামলা ও নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় তেহরান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় কয়েক ঘণ্টার মধ্যেই পুনরায় এভিয়েশন খাত সচল করার ঘোষণা দেওয়া হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতার পাঁচ মাস: তৃণমূল ও কেন্দ্রে বিএনপির সাংগঠনিক জড়তা কাটাতে কাউন্সিলের অপেক্ষা

আকাশসীমা এখন নিরাপদ: সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দিল ইরান

আপডেট সময় : ০৮:০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬