বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের পেছনে ব্যয়ের হার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপনস (আইক্যান)-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গত ২০২৫ সালে বিশ্বের ৯টি পারমাণবিক শক্তিধর দেশ এই খাতে মোট ১১৯ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি।
প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল—এই দেশগুলো প্রতি সেকেন্ডে গড়ে ৩ হাজার ৭৬৮ ডলার ব্যয় করছে তাদের পারমাণবিক কর্মসূচি শক্তিশালী করতে। এর মধ্যে একাই যুক্তরাষ্ট্র খরচ করেছে ৬৯ দশমিক ২ বিলিয়ন ডলার, যা বাকি আটটি দেশের সম্মিলিত ব্যয়ের চেয়েও বেশি।
আইক্যানের পক্ষ থেকে এমন প্রবণতাকে বিশ্ব নিরাপত্তার জন্য চরম হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছে। সংস্থাটি বলছে, যেখানে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে এবং বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানি সংকট প্রকট হচ্ছে, সেখানে নিরাপত্তার নামে বিলিয়ন বিলিয়ন ডলারের এই অস্ত্র প্রতিযোগিতা অযৌক্তিক। বিশ্লেষকদের মতে, ভূ-রাজনৈতিক অস্থিরতা ও সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই বিশ্বকে আরও এক ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।
রিপোর্টারের নাম 























