ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষিতে বন্ধ থাকার পর নিজেদের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে ইরাক। সোমবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এখন থেকে ইরাকের সব বিমানবন্দর থেকে যাত্রীবাহী ও বাণিজ্যিক ফ্লাইট নিয়মিতভাবে চলাচল করতে পারবে।
এর আগে, গত রোববার সন্ধ্যায় ইরান কর্তৃক ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তার খাতিরে ৭২ ঘণ্টার জন্য আকাশসীমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বাগদাদ। তবে ইরান তাদের সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দেওয়ার পর ইরাক সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশসীমা খুলে দেওয়া হলেও আঞ্চলিক পরিস্থিতির ওপর নিরবচ্ছিন্নভাবে নজরদারি ও মূল্যায়ন অব্যাহত রাখা হবে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সংঘাতের ঝুঁকি এড়াতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইরাক এই সাময়িক পদক্ষেপ নিয়েছিল। বর্তমানে পরিস্থিতি পর্যালোচনার পর তারা ফ্লাইট চলাচলের জন্য আকাশপথ নিরাপদ বলে মনে করছে।
রিপোর্টারের নাম 























