ওমানের উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে জাহাজটিতে থাকা ২৪ জন ভারতীয় নাবিক সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন বলে জানিয়েছে ভারতের নৌপরিবহন কর্তৃপক্ষ।
ভারতের কেন্দ্রীয় বন্দর ও নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিচালক ওপেশ কুমার শর্মা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মাদাগাস্কারের পতাকাবাহী ‘মারিভেক্স’ নামের জাহাজটিতে আগুন লাগে। তবে তিনি স্পষ্ট করেন যে, জাহাজটি ওই মুহূর্তে কোনো ধরনের পণ্য বা তেল বহন করছিল না।
তিনি আরও জানান, জাহাজে থাকা সকল ভারতীয় নাবিকের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তাদের উদ্ধারে পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশে অবস্থিত ভারতীয় মিশন, ভারতীয় নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড় সমন্বয় সাধন করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির মূল কারণ অনুসন্ধানে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 























