ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

বীরগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২৫০০ পিস ইয়াবাসহ মো. জয়নাল আবেদীন (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি ইউনিট। সোমবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল জয়নাল আবেদীনের বাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষের বিছানার নিচ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকার বেশি বলে জানা গেছে।

অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা হলেন উপ-পরিদর্শক তাহমুদার রহমান, এএসআই ইমরান জাহান, সেপাই রেজওয়ান মিয়া, মোছা. মুফাসারা আক্তার, হাসিবুর রহমান, ফেরদৌস আহম্মেদ, মেহেদী, আব্দুর রাজ্জাক এবং ওয়্যারলেস অপারেটর মোহাম্মদ আলী। গ্রেপ্তারকৃত জয়নাল আবেদীনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারার ১০(খ) উপধারায় মামলা রুজু করা হয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের বরাত দিয়ে এসআই জাহাঙ্গীর বাদশা রনি এবং ডিউটি অফিসার জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী সংসদীয় এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকি: প্রধানমন্ত্রীর ব্যাখ্যা

বীরগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:২৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬