বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর সেক্রেটারি জেনারেল ওহ সং। সোমবার দুপুর ১২টায় বিরোধীদলীয় নেতার সংসদ ভবনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আইসিএপিপির সেক্রেটারিয়েট অফিসার পার্ক বিয়ংচান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি উপস্থিত ছিলেন। বৈঠকে ওহ সং জামায়াতে ইসলামীর কাছে আইসিএপিপির কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি জানান, আইসিএপিপির পরবর্তী স্ট্যান্ডিং কমিটির সভা মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত হবে এবং সেখানে অংশগ্রহণের জন্য বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ জানানো হয়। এছাড়াও, আইসিএপিপির স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা করা হয়।
রিপোর্টারের নাম 




















