ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু হচ্ছে, হজযাত্রীদের জন্য নতুন রোডম্যাপ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের হজ কার্যক্রমের জন্য একটি বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করেছে। এই রোডম্যাপ অনুযায়ী, হজযাত্রী নিবন্ধনের কার্যক্রম চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। গত রোববার মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এই নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।

প্রকাশিত রোডম্যাপে বলা হয়েছে, আগামী ৮ নভেম্বর সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হবে। গত ২৯ মে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জেদ্দায় এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে এবং বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রীদের কাছে তা হস্তান্তর করে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আমন্ত্রিত অতিথি হিসেবে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন।

রোডম্যাপ অনুযায়ী, ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা প্রদান শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট চালু হবে। চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (৯ জিলহজ্ব) হজ অনুষ্ঠিত হবে। হজের জন্য সৌদি প্রান্তের খরচের অর্থ ‘নুসুক মাসার’ প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে সরাসরি স্থানান্তর কার্যক্রম চলবে এ বছরের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। মন্ত্রণালয় হজযাত্রীদের ডেটা ‘নুসুক মাসার’ সিস্টেমে আপলোড করার জন্য ২০২৬ সালের ১৪ আগস্ট থেকে ২০২৭ সালের ২৮ জানুয়ারির মধ্যে সময় নির্ধারণ করেছে। হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর ও নুসুক মাসারে ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে চলতি বছরের ২৯ জুলাই হতে ৮ নভেম্বরের মধ্যে। মন্ত্রণালয় ঘোষিত এই রোডম্যাপ অনুযায়ী হজের কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু হচ্ছে, হজযাত্রীদের জন্য নতুন রোডম্যাপ

আপডেট সময় : ০৬:০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬