ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

কুমিল্লায় বাড়িতে ঢুকে দুই প্রবাসীর উপর হামলা, গুরুতর আহত ১

কুমিল্লার তিতাস উপজেলায় পূর্ববিরোধের জের ধরে বাড়িতে ঢুকে দুই প্রবাসীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় সদর ইউনিয়নের কাপাশকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন কাপাশকান্দি গ্রামের বাসিন্দা অরুণ মিয়া মুন্সীর ছেলে মো. সাইফুল ইসলাম মুন্সী (৩৫) ও মো. আলাউদ্দিন মুন্সী (৪৫)। সাইফুল ইসলামের মাথায় ও হাতে গুরুতর আঘাত লেগেছে। এই ঘটনায় সাইফুল ইসলামের ছোট ভাই মো. ইকরাম হোসাইন বাদী হয়ে তিতাস থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্র ও মামলার এজাহার অনুযায়ী, কাপাশকান্দি গ্রামের আলমগীর, উজ্জ্বল, সামছুলসহ একটি পক্ষের সঙ্গে সাইফুল মুন্সীদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত অপু মোল্লা, ফরহাদ মিয়া, আলমগীর হোসেন, সামছুল হক, আ. ছাত্তার, সামির হোসেন, আবুল হোসেন, জহির মিয়া, মফিজ উদ্দিন ও ছালাল মিয়া সহ একদল সাইফুল মুন্সীর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। সাইফুল ইসলামের উপর প্রথমে আক্রমণ করা হয়, ভাইকে বাঁচাতে এলে আলাউদ্দিন মুন্সীও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের ভাই ইব্রাহিম মুন্সী ও ইকরাম মুন্সী জানান, সম্প্রতি এলাকায় একটি চুরির ঘটনার বিচারকে কেন্দ্র করে প্রতিপক্ষ তাদের উপর ক্ষুব্ধ ছিল। সেই বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে তারা দাবি করেন।

তবে অভিযুক্ত আলমগীর হোসেন জানান, ঘটনার সময় তিনি তার দোকানে ছিলেন এবং সিসিটিভি ফুটেজ দেখলে তা প্রমাণ হবে। তিনি এ বিষয়ে আর কিছু জানেন না বলে দাবি করেন। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি খতিয়ে দেখছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী সংসদীয় এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকি: প্রধানমন্ত্রীর ব্যাখ্যা

কুমিল্লায় বাড়িতে ঢুকে দুই প্রবাসীর উপর হামলা, গুরুতর আহত ১

আপডেট সময় : ০৫:৫৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬