ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

যশোরে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী খুন: নিজেও আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার, যশোর: মাদকের টাকার জন্য স্ত্রী ছামিনা আক্তার সাম্মিকে (২০) খুন করে নিজের বুকেও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী সুজন মিয়া (২২)। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটি তমালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জেরে বাবা-মাকে না জানিয়ে চার মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের পর সাম্মি জানতে পারেন তার স্বামী সুজন মাদকাসক্ত। এরপর থেকেই তাদের সংসারে অশান্তি নেমে আসে। নেশার টাকার জন্য প্রায়ই সাম্মিকে মারধর ও কলহ সৃষ্টি করতেন সুজন। স্বামী সুজনকে মাদকের জগৎ থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করছিলেন সাম্মি। সে জন্য সুজনকে বিদেশে পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন তিনি। সোমবার সুজনের মালয়েশিয়ায় যাওয়ার বিমানের টিকিট কাটার কথা ছিল।

পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, সোমবার ভোরে শেখহাটি তমালতলা এলাকার একটি ভাড়া বাড়িতে নেশার টাকা নিয়ে সুজন ও ছামিনার মধ্যে তীব্র কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সুজন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মারপিটের পর ধারালো চাকু দিয়ে সাম্মির সমস্ত শরীরে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। সাম্মির চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, মাদকাসক্তির কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সুজনের বাবা-মাকে হেফাজতে নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী সংসদীয় এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকি: প্রধানমন্ত্রীর ব্যাখ্যা

যশোরে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী খুন: নিজেও আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় : ০৪:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬