ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ: নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কা

ইসরাইলের বর্তমান অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে জেরুজালেমে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার এক বিবৃতিতে দূতাবাস কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সকল মার্কিন সরকারি কর্মকর্তাকে নিজ নিজ অবস্থানে থেকে সতর্ক থাকতে এবং প্রয়োজনে সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি অভিযোগ করেছেন যে, ইরান এবং তার মদদপুষ্ট গোষ্ঠীগুলো আমেরিকা ও ইসরাইলকে ধ্বংস করতে চায়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘ইরান এবং তার শয়তানি প্রক্সি এজেন্টরা আমেরিকা ও ইসরাইলকে পুড়িয়ে ছারখার করতে চায়।’ তিনি শয়তানের মূল ঘাঁটি তেহরানে অবস্থিত বলেও মন্তব্য করেন।

এর আগে, ইসরাইলি সামরিক বাহিনী ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে অবস্থিত সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করে। তারা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাহশাহর এলাকার একটি পেট্রোকেমিক্যাল কারখানায় বিমান হামলার খবরও নিশ্চিত করেছে।

পাল্টা জবাবে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরাইলের নেভাতিম ও তেল নোফ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে। আইআরজিসি জানিয়েছে, ইরানের তিনটি অঞ্চলের বেশ কয়েকটি রাডার সাইটে ইসরাইলের হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী সংসদীয় এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকি: প্রধানমন্ত্রীর ব্যাখ্যা

জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ: নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কা

আপডেট সময় : ১২:২০:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬