ইসরাইল আবার গাজায় প্রবেশের সব পথ বন্ধ করে দিয়েছে। তেল আবিব জানিয়েছে, দেশের উত্তরে ইরানের হামলার পর তারা প্রবেশপথগুলো বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রাফাহ ক্রসিং এবং কেরেম শালোমও রয়েছে, যা গাজায় মানবিক সহায়তা প্রবেশের অন্যতম প্রধান কেন্দ্র।
ইসরাইল বলছে, এই পদক্ষেপ বেশ কিছু প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার অংশ। তাদের দাবি, এই পথ বন্ধের ফলে গাজা উপত্যকার মানবিক পরিস্থিতির ওপর কোনো প্রভাব পড়বে না। তাদের যুক্তি হলো, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে উপত্যকায় যে বিপুল পরিমাণ খাদ্য প্রবেশ করেছে, তা সেখানকার জনসংখ্যার পুষ্টি চাহিদার চেয়ে অনেক বেশি।
ইরানের সঙ্গে যুদ্ধের সময় ইসরাইল আগেও গাজায় প্রবেশের পথ বন্ধ করে দিয়েছিল, যার মধ্যে গত ফেব্রুয়ারি মাসে অল্প সময়ের জন্য বন্ধ রাখাও অন্তর্ভুক্ত ছিল।
রিপোর্টারের নাম 




















