মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাত কোনো শান্তি চুক্তিতে প্রভাব ফেলবে না। তিনি জোর দিয়ে বলেন যে এই বিষয়ে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী।
ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘চুক্তির ওপর এর কোনো প্রভাব পড়বে না। আমিই সব সিদ্ধান্ত নিই। তিনি (নেতানিয়াহু) কোনো সিদ্ধান্ত নেন না।’
ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী জানিয়েছে, তারা নাজারেথের কাছে রামাট ডেভিড বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। ইসরাইলি সামরিক বাহিনী অবশ্য জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করে প্রতিহত করা হয়েছে।
এই পাল্টাপাল্টি হামলার কারণে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পাঁচ ঘণ্টা পরেও নেতানিয়াহু এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
রিপোর্টারের নাম 




















