ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, ৪৮ জন উদ্ধার

ভূমধ্যসাগরে মাল্টা দ্বীপের কাছে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর ১০ জনের লাশ উদ্ধার করেছে ইতালীয় উপকূলরক্ষী বাহিনী। নৌকাটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

ইতালির উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, রোববার ভূমধ্যসাগরে একটি নৌকা উল্টে যাওয়ার পর ৪৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা আরও জানায়, লিবিয়া থেকে যাত্রা করার পর নৌকাটি মাল্টার প্রায় ৪৫ নটিক্যাল মাইল পূর্ব-দক্ষিণ-পূর্বে ডুবে যায়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইতালীয় উপকূলরক্ষী বাহিনী ওই এলাকায় একটি টহল নৌকা পাঠিয়েছে। এখন পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মাল্টা কর্তৃপক্ষের সমন্বয়ে ওই এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।’

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর তথ্যমতে, ২০১৪ সালের পর ভূমধ্যসাগরীয় অঞ্চলে এ বছরের শুরুটা ছিল অন্যতম প্রাণঘাতী। আইওএম জানিয়েছে, এ বছর ভূমধ্যসাগর পার হওয়ার চেষ্টায় অন্তত ৯৯০ জন মারা গেছেন। গত বছর অন্তত দুই হাজার ১৮০ জন মারা গিয়েছিলেন বা নিখোঁজ হয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসাদ-পরবর্তী সিরিয়ায় ম্যাক্রোঁর ঐতিহাসিক সফর: পশ্চিম ইউরোপের প্রথম রাষ্ট্রপ্রধানের আগমন

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, ৪৮ জন উদ্ধার

আপডেট সময় : ১১:১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬