ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

আমেরিকা ও ইসরাইলকে ধ্বংসের হুমকি ইরানের, পাল্টা হামলার দাবি ইসরাইলের

ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি অভিযোগ করেছেন যে, ইরান এবং তার সমর্থিত গোষ্ঠীগুলো আমেরিকা ও ইসরাইলকে ধ্বংস করতে চায়। ইসরাইলে রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে সোমবার তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা দুই দেশের মধ্যে নতুন করে শুরু হওয়া শত্রুতার জন্য ইরানকে দায়ী করে কড়া সমালোচনা করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লেখেন, ‘ইরান এবং তার শয়তানের প্রক্সি এজেন্টরা আমেরিকা ও ইসরাইলকে পুড়িয়ে ছারখার করতে চায়। শয়তানের মূল ঘাঁটি তেহরানে অবস্থিত।’

এর আগে, ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে ইসরাইল। সামাজিক মাধ্যম টেলিগ্রামে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইসরাইলি বিমানবাহিনী ইরানের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি এবং কোথায় হামলা চালানো হয়েছে তাও স্পষ্ট করা হয়নি।

এদিকে, ইরানের স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে জানা গেছে, তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে বাইরে থেকে আসা সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ইরানের বার্তা সংস্থা মেহরের খবর অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত এপ্রিল মাসে এই বিমানবন্দরটি পুনরায় চালু করা হয়েছিল।

গত এপ্রিলের শুরুর দিকে হওয়া যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই রোববার ইরান ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসাদ-পরবর্তী সিরিয়ায় ম্যাক্রোঁর ঐতিহাসিক সফর: পশ্চিম ইউরোপের প্রথম রাষ্ট্রপ্রধানের আগমন

আমেরিকা ও ইসরাইলকে ধ্বংসের হুমকি ইরানের, পাল্টা হামলার দাবি ইসরাইলের

আপডেট সময় : ১১:১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬