ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৩ জনের মৃত্যু, সুনামি সতর্কতা জারি

ফিলিপাইনে গতকাল সোমবার ভোরে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ঘটনায় অন্তত তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। ভূমিকম্পের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে দেশটির মিন্দানাও দ্বীপে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে ৩৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই বাণিজ্যিক স্থাপনা। প্রথম ভূমিকম্পের পর ওই অঞ্চলে ১৩৮টি আফটারশক রেকর্ড করা হয়েছে, যার মাত্রা ১.৩ থেকে ৬.৭ পর্যন্ত ছিল। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি (পিআইভিওটিএস) জানিয়েছে, মিন্দানাওয়ের ছয়টি এলাকায় সুনামির ঢেউ রেকর্ড করা হয়েছে এবং ফিলিপাইনের জন্য সুনামি সতর্কতা বহাল রয়েছে।

ভূমিকম্পের পরপরই ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কো প্রতিক্রিয়া জানিয়ে জনগণকে উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। জাপানের প্রধানমন্ত্রীও সাধারণ মানুষকে সুনামি সতর্কতা মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসাদ-পরবর্তী সিরিয়ায় ম্যাক্রোঁর ঐতিহাসিক সফর: পশ্চিম ইউরোপের প্রথম রাষ্ট্রপ্রধানের আগমন

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৩ জনের মৃত্যু, সুনামি সতর্কতা জারি

আপডেট সময় : ১১:১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬