ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগে গ্রাহকদের মধ্যে আতঙ্ক, বিপুল পরিমাণ টাকা উত্তোলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকিং খাতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এই নিয়োগের পর থেকেই ব্যাংকটির গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং তারা নিজেদের জমাকৃত আমানত তুলে নিতে ভিড় জমাচ্ছেন। ঈদুল আজহার পর থেকে গতকাল রোববার পর্যন্ত গ্রাহকরা প্রায় তিন হাজার ৫০০ কোটি টাকা উত্তোলন করেছেন বলে জানা গেছে। এতে ব্যাংকটির আমানত কমে দাঁড়িয়েছে প্রায় এক লাখ ৮১ হাজার ৬০০ কোটি টাকায়।

ব্যাংকের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গত ২৪ মে খুরশীদ আলম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই বিভিন্ন শাখায় আমানতকারীদের ভিড় বাড়তে থাকে। তিনি আরও বলেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে টাকা উত্তোলনের চাপ আরও বাড়তে পারে। গত সপ্তাহে চার কর্মদিবসে প্রায় দুই হাজার ৫৭০ কোটি টাকা এবং গতকাল রোববার প্রায় এক হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এই পাঁচ কর্মদিবসে মোট উত্তোলনের পরিমাণ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা।

এ বিষয়ে জানতে চাইলে ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন একাধিকবার ফোন ধরেননি। তবে একটি ভিডিও বার্তায় তিনি দাবি করেন, ইসলামী ব্যাংকের আর্থিক ভিত্তি অত্যন্ত মজবুত এবং ব্যাংকে কোনো তারল্য সংকট নেই। তিনি গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, কেন্দ্রীয় ব্যাংক সব সময় তাদের পাশে থাকবে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে। তিনি আরও বলেন, কিছু গ্রাহক বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত খবরে বিভ্রান্ত হয়ে আতঙ্কিত হচ্ছেন। তাদের উদ্দেশে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ব্যাংকের নিজস্ব আর্থিক ভিত্তি মজবুত এবং বড় কোনো তারল্য সংকট নেই। গ্রাহকদের টাকা সম্পূর্ণ সুরক্ষিত এবং তারা প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় টাকা উত্তোলন করতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি আরও শোচনীয়: ওবামা

ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগে গ্রাহকদের মধ্যে আতঙ্ক, বিপুল পরিমাণ টাকা উত্তোলন

আপডেট সময় : ১১:১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬