ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

বকশীগঞ্জে সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে বিষাক্ত সাপের কামড়ে শফিকুল ইসলাম চান (৬০) নামে এক পল্লী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে পুরান বাঁশকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে শফিকুল ইসলাম চান তার গরুর জন্য বাড়ির পাশের একটি পাটক্ষেতে ঘাস কাটতে যান। সেখানেই একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। সাপের কামড়ের পর তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন।

বাড়ির লোকজন তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি, শুক্রবার বিকেলে সেখানেই তার মৃত্যু হয়। নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় আহত শিবির নেতা সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর

বকশীগঞ্জে সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

আপডেট সময় : ০৯:১৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬