গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অনেকে। রবিবার গভীর রাতে এই হামলাগুলো চালানো হয়। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি বজায় রাখার লক্ষ্যে মিশর হামাস ও অন্যান্য ফিলিস্তিনি দলগুলোর নেতাদের সাথে নতুন করে আলোচনা শুরু করেছে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, হামলাগুলো গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নিকটবর্তী আল-মাওয়াসি এলাকা, গাজা সিটি এবং দেইর আল-বালাহতে সংঘটিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার অধীনে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত বড় ধরনের লড়াই স্থগিত থাকার কথা। তবে, ইসরাইলি সেনা প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্র-সমর্থিত পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। হামাস জানিয়েছে, যেকোনো অগ্রগতির জন্য গাজায় ইসরাইলি হামলা বন্ধ করা অপরিহার্য।
গত অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় ৯৪৭ জন ফিলিস্তিনি নিহত এবং দুই হাজার ৯০০ জনেরও বেশি আহত হয়েছেন।
রিপোর্টারের নাম 




















